নবীনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহানের সমন্বয়ে ও পরিচালনায় সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান পরিচালিত হয়।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিচারিকির দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা দীপু, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, সঙ্গীত প্রশিক্ষক আনম আজিজুর রহমান, সঙ্গীত শিল্পী অজয় মুখার্জী প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন জানান, উপজেলার ৪টি কলেজ, ২৫টি স্কুল ও ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত বিভিন্ন ইভেন্টে শ্রেণি ভেদে ৪টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান