নবীনগরে গাছে বেঁধে পঁচা ডিম-ময়লা দিয়ে কিশোর গ্যাং এর জন্মদিন পালন

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে তাহমিদ নামে এক কলেজ ছাত্রকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পঁচা ডিম, আটা-ময়দা, ভুসি ও ময়লা-আবর্জনা শরীরে জোর পূর্বক মেখে দিয়ে জন্মদিন পালন করেছে তার বন্ধুরা। সোমবার (৬/০১/২০) সকালে সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনাটি ঘটে। এ দৃশ্য দেখার জন্য ভিড় জমায় স্থানিয়রা এবং ব্যাপক কৌতুহলের জন্ম দেয়। এরা মূলত স্থানিয় কিশোর গ্যাং।

তাদের অভিভাবকরা স্থানিয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা হওয়ার ধরুন এলাকায় অশৃংখল ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে বলে স্থানিয়রা অভিযোগ করেন। এ ধরনের জন্মদিন পালনের কারণ জানতে চাইলে কলেজ ছাত্র তাহমিদ জানান, তার বন্ধুরা তাকে জন্মদিনের উইশ করেছে। তার বন্ধুরা সাংবাদিকদেরকে দেখতে পেয়ে তাকে গাছে বাঁধা রাখা অবস্থায় পালিয়ে যায়।

তাহমিদের কাছে তাদের নাম জানতে চাইলে সে তাদের নাম এড়িয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানিয়রা।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ