নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ নামের ওই সিনেমা মুক্তির পর ভক্তদের কাছেও ‘প্রিয়তমা’ হিসেবেই পরিচিতি পান ইধিকা।

সম্প্রতি নববধূর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কনে সাজে সেই ছবি। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী বিয়ে করেছেন ইধিকা পাল?

টলি অনলাইন নামে পাপারাজ্জিদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার (১৮ মে) ব্রাইডাল লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায়, এতো সাজসজ্জা কেন?

জবাবে ইধিকা বলেন, ‘আমার বিয়ে।’ এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন, ‘শিব’। শিব মানে মহাদেব। দেবতার নাম উল্লেখ করেই ঠাট্টা করে জবাব দেন ইধিকা।

ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা মেলে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি।

ইধিকার এই নতুন লুক বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই মজা করে বলেছেন, এখনই বিয়ে করবেন না। আপনাকে বেশ পছন্দ। অনেকে আবার, শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে।

উল্লেখ্য, ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু ইধিকার। আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ সিনেমায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার