নবনির্বাচিত তিন নগর পিতা বুধবার শপথ নিবেন

news-image

ডেস্ক রির্পোট : আগামী বুধবার শপথ নিবেন ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন নগর পিতা।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত মেয়ররা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাসির উদ্দিন।

একই দিন তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাড়ে ৪ ঘণ্টা পর তা বর্জন করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। আর তিন সিটিতেই জয় লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার