নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ ছাত্র নিখোঁজ

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ছোট যমুনা নদীতে কালি পুজার প্রতিমা বিসর্জন করতে গিয়ে পানিতে ডুবে সনজিৎ কুমার বাঁশফোর (১৯) ও তন্ময় কুমার রজক (১৫) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জয়পুরহাট শহরের রেল কলোনীর মৃত বিশ্বনাথ বাঁশফোরের ছেলে সনজিৎ। তিনি উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন, তন্ময় একই এলাকার পরশ রজকের ছেলে। সে কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, আজ দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজের কাছে ছোট যমুনা নদীতে কালি পুজার প্রতিমা বিজর্সন করতে যান সনজিৎ কুমার বাঁশফোর, তন্ময় কুমার রজকসহ বেশ কয়েক জন তরুণ। এ সময় নদীর মাঝখানে প্রবল ঘূর্ণিপাক থাকায় প্রথমে তন্ময় ও পরে সনজিৎ পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

স্থানীয় দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন বলেন, ‘জয়পুরহাটে বিশেষজ্ঞ কোনো ডুবুরী দল না থাকায় প্রায়ই এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দ্রুত জয়পুরহাটে ডুবুরি দলের একটি ইউনিট চাই।’

এদিকে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, প্রাথমিক ভাবে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পায়নি। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান বলেন, ‘দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তবে এখন রাজশাহী থেকে আসা ডুবুরি দল আবারো সন্ধান চালাবেন।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান