নতুন স্মার্টফ্যান

তীব্র গরমে অতিষ্ঠ? নিশ্চয়ই ঘরের ফ্যানের গতিটা আরেকটু বাড়িয়ে দিতে আপনার মন চাইছে। আপনার ফ্যানটি যদি স্মার্টফ্যান হয়, সেক্ষেত্রে আপনার শরীরের অবস্থা বিবেচনা করে ফ্যানটি নিজেই তার গতি কমিয়ে বা বাড়িয়ে নিতে সক্ষম হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেনটাকির বিগ অ্যাস সলিউশন নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এমনই এক ‘স্মার্টফ্যান’।

কী আছে স্মার্টফ্যানে? ফ্যানের নির্মাতা একে বলছেন ‘হাইকু সিলিং ফ্যান উইথ সেন্সমি’। এতে আছে  বিল্ট-ইন ওয়াই-ফাই, মোশন ডিটেকশন, হিট ও হিউমিডিটি সেন্সর। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ফ্যানটি নিয়ন্ত্রণ করা যায়।

স্মার্টফ্যানটির নির্মাতা জানিয়েছেন, এ সিলিং ফ্যানে যে বিশেষ ফিচারগুলো রয়েছে তা পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারে। বেশি গরম থাকলে ফ্যান বেশি জোরে ঘুরবে আর আবহাওয়া ঠান্ডা হলে ফ্যান আস্তে ঘুরবে। ফ্যানে এলইডি বাতি লাগানোর সুবিধাও আছে।

স্মার্টফ্যানের স্মার্ট প্রযুক্তিগুলো লোভনীয় হলেও এর দাম একটু বেশি। প্রযুক্তি-গবেষকেরা তাঁদের রিভিউতে বলছেন, হাইকু ফ্যানটির কমদামি মডেল বাজারে এলে ক্রেতা-বান্ধব হবে।

প্রায় এক হাজার ১০০ ডলার দামের এই স্মার্টফ্যান আগামী বছর নাগাদ আন্তর্জাতিক বাজারে পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার