নতুন স্বাস্থ্য ও অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্টিভ বার্কলে ও অর্থ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাভি। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম বিবিসি। গত মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই পদ থেকে পদত্যাগ করেন সাজিদ জাভিদ ও ঋষি সুনাক।

এরপরই তড়িঘড়ি নতুন নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সরে দাঁড়ানোর পেছনে বরিসের নেতৃত্বের দুর্বলতাকে দায়ী করেন বিদায়ী দুই মন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম। ভ্যাকসিন মন্ত্রী হিসেবেও ব্যাপক সুনাম কুড়িয়েছেন ইরাকি বংশোদ্ভুত এই রাজনীতিবিদ।

২০২১ এর জুলাইয়ে স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভুত সাজিদ জাভিদ। এর আগে সামলেছেন অর্থ মন্ত্রণালয়ও। দু’জনের পদত্যাগের মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো কনজারভেটিভ পার্টির দলীয় কোন্দল। চাপের মুখে দলীয় নেতৃত্ব থেকে বরিস জনসন সরে দাঁড়াতে বাধ্য হলে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন ঋষি ও সাজিদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান