নতুন প্রযুক্তি নিয়ে অ্যাপলের পণ্য

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে জমকালো আয়োজনে একগুচ্ছ নতুন পণ্য উন্মোচন করেছে স্মার্ট প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত ৭ সেপ্টেম্বর ‘ফারআউট’ অনুষ্ঠানে দর্শকের সরাসরি উপস্থিতিতে নতুন পণ্য ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ওই অনুষ্ঠানে আইফোনের চারটি সংস্করণ- আইফোন-১৪, আইফোন-১৪ প্লাস, আইফোন-১৪ প্রো, ১৪ প্রো ম্যাক্সসহ উন্মোচন হয় অ্যাপলের সর্বশেষ সংস্করণের স্মার্টওয়াচের মতো নতুন বেশ কয়েকটি পণ্য। জরুরি স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ প্রযুক্তিসহ নতুন আইফোন সিরিজের স্মার্টফোনের পাশাপাশি এই ইভেন্টে সাড়া ফেলেছে অ্যাপলের সবশেষ মডেলের স্মার্টওয়াচগুলো। বিশেষ করে অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং অ্যাপল ওয়াচ আলট্রা নামক ‘এক্সট্রিম স্পোর্টসে’ সংযুক্ত করা হয়েছে এমন কিছু প্রযুক্তি, যা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের।

আইফোন-১৪ সিরিজ: আইফোন-১৪ দুটি আকারে প্রকাশ করছে কোম্পানিটি- আইফোন-১৪ ও আইফোন-১৪ প্লাস নামে। নতুন হ্যান্ডসেটগুলো স্যাটেলাইটের মাধ্যমে সাহায্যের জন্য জরুরি কল করতে সক্ষম। ফোনটি নিকটবর্তী স্যাটেলাইটগুলোর অবস্থান প্রদর্শন করতে পারবে। এছাড়া কীভাবে ডিভাইসটি স্যাটেলাইটের দিকে তাক করা যায়, সেটাও দেখাবে। পনেরো সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে এটি স্যাটেলাইটে বার্তা পাঠাতে পারবে, যা স্মার্টফোনে একটি যুগান্তকারী সংযোজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দ্রুত চলমান কোনো বস্তুর ছবি তুলতে সক্ষম এর ১২ মেগাপিক্সেল ক্যামেরা। কোম্পানিটির দাবি, কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরা আগের চেয়ে ৪৯ শতাংশ ভালো কাজ করবে। আইফোন-১৪-তে রয়েছে ৬.১ ইঞ্চি পর্দা এবং আইফোন-১৪ প্লাসে থাকছে ৬.৭ ইঞ্চি। আইফোন-১৪ ডিভাইসের দাম ৭৯৯ ডলার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান