নতুন নোট বাজারে আসছে বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে নতুন টাকার নোট বাজারে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে।

তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে ১০,২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন টাকার নোট নিতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে। এছাড়াও নির্দিষ্ট শাখায় মোট ১ কোটি ৬১ লাখ টাকার বিভিন্ন মূল্যমান নোট সরবরাহ করা হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান