নতুন নাটক ‘প্রেমময় পথ’

news-image

বিনোদন প্রতিবেদক : নাসিম সাহনিক নির্মিত একক নাটক ‘প্রেমময় পথ’ প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনে। আগামীকাল শুক্রবার রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আতিকা আফসানা, তনিমা তন্বী, জিদান সরকার প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যায়, ঢাকায় চাকরির সন্ধানে গিয়েছিল শুভ। কিন্তু চাকরি না হওয়ায় গ্রামে ফিরে এসে উপজেলার বাজারে দোকান দিয়ে ব্যবসায় মনোযোগী হন শুভ। গ্রামে আসার পর গ্রামের আর মফস্বলের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজিন রেশমা আর শুভর মধ্যে চলতে থাকে নানারকম খুনসুটি। এই খুনসুটি থেকে রেশমা শুভর প্রেমে পড়ে যান। এদিকে শুভকে নিয়ে গ্রামের মানুষ নানা কথা বললেও শুভর স্বপ্নগুলো লামিয়াকে মুগ্ধ করে। আস্তে আস্তে লামিয়া শুভর প্রেমে পড়ে যায়। এভাবে লামিয়া রেশমা আর শুভ এই তিনজনের প্রেমের গল্প নিয়ে এগিয়ে গিয়েছে ‘প্রেমময় পথ’ নাটকের কাহিনী।

নাটকটিতে লামিয়া চরিত্রে অভিনয় করেছেন আতিকা আফসানা, রেশমা চরিত্রে অভিনয় করেছেন তনিমা তন্বী এবং শুভ চরিত্রে অভিনয় করেছেন জিদান সরকার।

নির্মাতা নাসিম সাহনিক বলেন , ‘বরাবরই চেষ্টা করি সহজ সরল নির্মল গল্পে নাটক নির্মাণ করতে। এই প্রডাকশনটি সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিল্পীরা এবং কলাকুশলীরা চেষ্টা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করতে। তাদেরকে অসংখ্যা ধন্যবাদ। আশা করা যায় দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

অভিনেত্রী আতিকা আফসানা বলেন, ‘নাটকটির গল্প আর চিত্রনাট্য অসাধারণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুন্দর লোকেশনে এটি নির্মিত হয়েছে। নাসিম ভাইয়া বরাবরই যত্ন করে কাজ করে থাকেন। তার পরিচালনায় কাজটি করতে পেরে আমি বেশ আনন্দিত।’

অভিনেতা জিদান সরকার বলেন, ‘ফিকশনটির গল্প অত্যন্ত মজার। রোমান্টিক ঘরানার কাজটি করে বেশ মজা পেয়েছি। আশা করা যায় ফিকশনটি জনপ্রিয় হবে। এছাড়া আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি ভালো কোনো অডিও ভিজুয়্যাল কাজে অংশগ্রহণ করতে। এই ফিকশনটি আমার সেই আশাকে পূরণ করেছে।’

অভিনেত্রী তনিমা তন্বী বলেন, ‘এই ফিকশনটির ক্যামেরার কাজ ছিলো অসাধারণ। ইউনিটটিও ছিল দারুণ গোছানো। আমার এই টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আশা করা যায় এই টিম ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান