নতুন ধারাবাহিকে মোশাররফ করিম, শখ ও বাঁধন

news-image

বিনোদন ডেস্ক : মোশাররফ করিম, শখ ও বাঁধন এবার ‘এই কুলে আমি আর ওই কুলে তুমি’ নামের একটি নতুন ধারাবহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এটি রচনা ও পরিচালনা করবেন সাগর জাহান।
নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, সাব্বির আহমেদসহ আরো অনেকে।
নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম পল্লব। যে শখের বাসার সামনে বসে মান্নাদের এই বিখ্যাত গান শুনতে থাকে সারাক্ষণ। এছাড়াও থাকছে মজার সব ঘটনা।’ নাটকে বাঁধন ও শখকে দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নাটকটি নিয়ে সাগর জাহান বলেন, ‘২১ মে থেকে নাটকটির কাজ শুরু করার ইচ্ছে আছে। এ নাটকে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার