নতুন গান নিয়ে আসছেন মহসিন মেহেদী

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গীতিকবি মহসিন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা।

‘আর ভাবতে চাইনা’ শিরোনামের এ গানটিতে সুরকার হিসেবে রয়েছেন এহসান রাহী এবং শব্দ প্রযোজক হিসেবে আমজাদ হোসেন।

জ্যাজ ব্যালাড ধাঁচের এ গানটি নিয়ে দারুণ আশাবাদী মহসিন মেহেদী। তিনি জানান, এটি তার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রজেক্ট।

গানটি প্রসঙ্গে আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আমার লেখা নতুন একটি গান স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটি আমাদের একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প। গানটি জ্যাজ ব্যালাড ধাঁচের। মজার বিষয় হচ্ছে- আমরা এবার উপস্থাপনা করছি একজন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পীকে। তার নাম ফাইরুজ নাজিফা। আমার কাছে মনে হয়েছে তার কণ্ঠেই গানটি ভালো যাবে।’

তিনি জানান, ফাইরুজ ‘তুমি হিনা’ শিরোনামের একটি কভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

শীঘ্রই ‘আর ভাবতে চাইনা’ গানটি প্রকাশ পবে বলে জানান গীতিকবি মহসিন মেহেদী।

এছাড়াও বেশ কিছু গান নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে এবং গীতিকবি মহসিন মেহেদীর লেখায় ভালোবাসা দিবসের বিশেষ গান ‘এই পথ চাওয়া’ বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তার কথায় ‘হে পাথর’ শিরোনামের গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে গানটি প্রকাশের পর বেশ প্রতিক্রিয়া আসে।

গানটির একটি লাইন ‘নিকুচি করি আমি’ সবাই ভীষণ পছন্দ করে। গানের মূল উপজীব্য হচ্ছে মানবতা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান