নতুন অফিস ফেসবুকের: বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানি বাঁচাবে

news-image

ডেস্ক রিপোর্ট।।  ফেসবুক এ বার পরিবেশবান্ধব। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক কর্মচারীদের জন্য নতুন অফিস খুলেছে। সেই অফিস শুধু কর্মচারীদের সুযোগ-সুবিধাই দেখবে না, পরিবেশবান্ধবও হবে। বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানির অপচয় বন্ধ করবে।

সম্প্রতি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে ওই নতুন বিল্ডিং এমপিকে ২১-এর ছবিও শেয়ার করেছেন।

ফেসবুকের অফিস ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সেই পুরনো অফিস লাগোয়াই এই নতুন একতলা অফিসটি বানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ৫২৩ হাজার বর্গ ফুটের ওই অফিসটির নকশা বানিয়েছেন ফ্রাঙ্ক গেহরি। তাতে একসঙ্গে ২০০০ কর্মচারী বসে কাজ করতে পারবেন।

তবে কী ভাবে জল সঞ্চয় করবে এই পরিবেশবান্ধব তা এখনও খোলসা করেননি ফেসবুক কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, জলের পুনর্ব্যবহারের মাধ্যমে জলের অপচয় রোখা সম্ভব। আর এ ভাবেই বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার জলের অপচয় রোখা যাবে।

উৎস: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার