নড়াইলে নৌকা ডুবে মা-শিশুর মৃত্যু, নিখোঁজ অন্তত ৮

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কালিয়ার বাহির ডাঙ্গা খেয়াপারের সময় নৌকা ডুবে বাবুপুর গ্রামের নাজম বেগম (২৫) ও তার শিশুসন্তান নাছিমের (৩) মৃত্যু হয়। এসময় অন্তত ১০ কে উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৮-১০ জন।

কালিয়া পৌরসভার বাসিন্দা মো. ফসিয়ার রহমান বলেন, নাজমা বেগম ছেলে নাছিমকে নিয়ে কালিয়ার বাহির ডাঙ্গা গ্রামে বাবার বাড়ি মৃত দাদিকে দেখতে যাচ্ছিলেন। নদী পারের সময় নৌকায় অতিরিক্তি যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নাজমা ওই গ্রামের এনামুল মন্ডলের মেয়ে।

ওসি মো. তাসমীম বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়া চলমান এবং দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তিনি বলেন, স্থানীয়রা বলছেন এখনো ৮-১০ জন নিখোঁজ রয়েছেন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান