নজরদারিতে আসছে সাড়ে ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

নজরদারির আওতায় আসছে দেশের ৩৬ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর এসব প্রতিষ্ঠানের আমলনামা সংগ্রহ করবে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ)। বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে এমন পদক্ষেপ হাতে নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

কর্মপরিকল্পনায় দেখা গেছে, শিক্ষার মানোন্নয়নে জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন তৈরির কাজ শুরু করা হয়েছে। এ লক্ষ্যে প্রতি বছর দেশের সরকারি-বেসরকারি ৩৬ হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। নিয়মিত পরিদর্শন, নিরীক্ষা ও অভিযোগ তদন্ত করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবেদন পাঠানো হবে। একই সঙ্গে এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা যাচাই করা হবে।

কর্মকর্তারা জানান, বিদ্যালয় তদন্ত ও পরিদর্শনে ডিআইএ একটি অটোমেশন সফটওয়্যার তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম সহজীকরণসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ জন্য ডিআইএর জনবল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে ৩৫ জন কর্মকর্তার নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ডিআইএর কর্মকর্তা ও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিআইএর পরিচালক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, স্বচ্ছ জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন তৈরিতে একটি পরিকল্পনা তৈরি করেছি। এর মাধ্যমে প্রতিব ছর দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং করা হবে। এ জন্য ডিআইএতে জনবল বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কর্মপরিকল্পনাটি অনুমোদন করলে আগামী বছর তা বাস্তবায়ন করা হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার