নওগাঁয় ঝরে পড়া আম বিক্রি হচ্ছে ২ টাকায়

news-image

জেলা প্রতিনিধি : কালবৈশাখীর তাণ্ডবে নওগাঁয় আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে হাজার হাজার গাছের অপরিপক্ব আম। বাগান মালিকরা স্তূপ করে রাখা আম ২-৩ টাকা কেজিতে এসব কাচা আম বিক্রি করছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে যায়, শুক্রবার দিনগত রাত ২-৪টা পর্যন্ত নওগাঁয় ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। এ সময় বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এ বছর ২৯ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। ৬ হাজার ৮০০ আম চাষির প্রায় সাড়ে ৯ হাজার বাগান রয়েছে। প্রতি হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৩ দশমিক ৫ টন। সে হিসেবে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তিন লাখ ৯৭ হাজার ৮৪৫ টন।

তিনি বলেন, শুক্রবারের ঝড়ে ঝরে পড়া আমের বেশিরভাগই নষ্ট হয়েছে। প্রতিকেজি আম প্রকারভেদে ২-৩ টাকা দরে বিক্রি হচ্ছে। দফায় দফায় আম ঝরে পড়ায় চাষিরা লোকসানের আশঙ্কা রয়েছেন।

নওগাঁয় ঝরে পড়া আম বিক্রি হচ্ছে ২ টাকায়

সাপাহার উপজেলার মানিকুড়ি গ্রামে আমচাষি আমিনুল ইসলাম বলেন, ৮০ বিঘা জমিতে ন্যাংড়া ও আম্রপালির দুটি বাগান আছে। ঝড়ে দুই বাগানে প্রায় ১০০ মণ আম ঝরে গেছে।

একই উপজেলার তিলনা গ্রামের বাগান মালিক এমএ নোমান বলেন, ছয় বিঘা জমিতে আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ করি। ঝড়ে প্রায় ১৫ মণ আম ঝরে গেছে। বেশি ক্ষতি হয়েছে আম্রপালি আমের। ঝরে পড়া এসব আম বাড়ি থেকে আড়াই টাকা কেজি দরে ব্যবসায়ীরা নিয়ে যায়।

উপজেলার ভাই ভাই বাণিজ্যালয় আড়তের সত্ত্বাধিকারী মোদাচ্ছের আলী বলেন, ঝরে পড়া প্রায় দেড় হাজার মণ আম আড়াই থেকে তিন টাকা কেজিতে কিনেছি। এসব আমের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম্রপালি ও ল্যাংড়া।

নওগাঁয় ঝরে পড়া আম বিক্রি হচ্ছে ২ টাকায়

সাপাহার বাজার আম ব্যবসায়ী আড়ৎ মালিক সমিতির সভাপতি কার্ত্তিক সাহা বলেন, দুদিনের ঝড়ে সাপাহার ও পোরশায় আম বাগান থেকে অন্তত ৩৫ শতাংশ আম ঝরে পড়েছে। শনিবার সাপাহার থেকে ১০০ ট্রাক আম ঢাকাসহ বিভিন্ন জেলায় গেছে। প্রতি গাড়িতে ৫০০ ক্যারেট (এক ক্যারেটে ২৫ কেজি) আম।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, ঝড়ে কোন ফসলের কী ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। চলতি মাসেই কয়েক দফা ঝড়ে নওগাঁর বাগানগুলোর প্রায় ১৫ শতাংশ আম ঝরে গেছে। ঝড়ে ফজলি, ল্যাংড়া, নাক ফজলি, গোপালভোগ জাতের গাছগুলো বড় হওয়ায় এসব গাছের আম বেশি ঝরে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার