ধ্বংসস্তূপ থেকে কোহলি-রাহুলে দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : রান তাড়ায় অনন্য কোহলি। দলের বিপর্যয়ে দেয়াল। পুরনো এসব উক্তিতে কিছুটা মরিচা ধরেছিল। নতুন করে আবার তা স্মরণ করালেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটার। তাকে অসাধারণ সঙ্গ দিয়েছেন কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে এনে দিয়েছেন ৬ উইকেটের বড় জয়।

চেন্নাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু নামের সঙ্গে সুবিচার করে খেলতে পারেনি তারা। শুরুতেই শূন্য করে ফিরে যান ওপেনার মিশেল মার্শ। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ৬৯ রানের জুটি গড়ে ওই ধাক্কা কিছুটা সামাল দেন। ওয়ার্নার ফিরে যান ৪১ রান করে। এরপর মার্নাস লাবুশানেকে নিয়ে শুরু করেন স্মিথ। দলের ১১০ রানে ভাঙে ওই জুটি। সাবেক অজি অধিনায়ক স্মিথ ফিরে যান ৪৬ রান করে।

পরের ব্যাটাররা ওই ধাক্কা সামাল দিতে পারেননি। ২৭ রান করা লাবুশানে ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। এক বল পরেই শূন্য করে ফিরে যান উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। ১৪০ রানে গিয়ে আবার দুই উইকেট হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল (১৫) ও ক্যামেরুন গ্রিন (৮)। এরপর শেষ দিকে প্যাট কামিন্স ১৫ ও মিশেল স্টার্ক ২৮ রানের ইনিংস খেলে দলকে ১৯৯ রানের সংগ্রহ এনে দেন। তিন বল থাকতে অলআউট হয় অজিরা।

ভারতের রান ফোয়ারা ছোঁটা উইকেটে ওই রান স্বাগতিকরা পানির মতো পাড়ি দেবে এমনই মনে হয়েছিল। কিন্তু অজি পেসার জস হ্যাজলউড ও মিশেল স্টার্ক ২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন। একে একে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ভারতের টপ অর্ডারের রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়াস আয়ার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে ওই বিপর্যয়ে ভরসা দেন তিনে নামা বিরাট কোহলি ও পাঁচে নামা কেএল রাহুল। তারা ১৬৫ রানের জুটি দিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন।

শুরুতে জীবন পাওয়া বিরাট কোহলি খেলেন ১১৬ বলে মাত্র পাঁচটি চারের শটে ৮৫ রানের ইনিংস। ম্যাচ শেষ করা আসা কেএল রাহুল করেন ১১৫ বলে ৯৭ রান। তার ব্যাট থেকে আটটি চার ও দুটি ছক্কার শট আসে। ভারত ৫২ বল হাতে থাকতে তুলে নেয় জয়। এর আগে ভারতের হয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার