ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ফলাফল ভালো হবে না, বিএনপিকে নানকের হুঁশিয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের বিস্ময়। ক্ষমতার লোভে বিএনপি জামায়াতকে নিয়ে বারবার উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ তাদের পাত্তা দেননি। তারা বরাবরই শেখ হাসিনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।’

এ সময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতান্ত্রিক পথে আসুন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এর ফলাফল ভালো হবে না।’

শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির লজ্জা নেই, তারা বেহায়া। বিএনপি বলেছিল, গত ১০ ডিসেম্বরের পর থেকে দেশ খালেদা জিয়া ও তাদের আব্বা হুজুরের কথায় চলবে। কিন্তু এ দেশ এখন পর্যন্ত চলছে বঙ্গবন্ধু কন্যার কথায়।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বকছেন বিএনপি নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ-শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মাসেতু, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা ৬ লেন সড়কসহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।’

স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত ইসলামের সন্ত্রাসীদের নিয়ে বিএনপি বারবার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে দাবি করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে গভীর ষড়যন্ত্র করছে। তাদের নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলেন নি। আর তাই দেশের রাজনীতি থেকে এই দুটি দলকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে আজ বাংলাদেশ বিশ্বের বিস্ময়। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্নফুলি ট্যানেলের মতো মেগা প্রকল্পগুলো শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে। এর সুফল পাচ্ছেন দেশের সাধারণ মানুষ। আওয়ামী লীগ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত রাজনীতি করে ব্যক্তি বিশেষের ভাগ্য পরিবর্তনের। আর তাই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে অতিতে যেমন ছিলেন, তেমনি বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন। তারা উন্নয়ন চান। শেখ হাসিনা ভয়াবহ করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সফল। সফল উন্নয়নেও। তাই তিনি এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এ ছাড়াও সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার