‘ধীরে ধীরে খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির পথে’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটাই ভালো আছেন। করোনায় আক্রান্ত হলেও এখন ঝুঁকিমুক্ত তিনি।

দ্বিতীয় দফা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসলেও শিগগিরই তার রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাসায় অন্য যারা আক্রান্ত হয়েছেন তারাও ভালো আছেন।

এদিকে সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদিও তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে, তার চিকিৎসকেরা আশা করছেন, শিগগিরই করোনা নেগেটিভ হবেন তিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপাসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন।’

খালেদা জিয়ার সঙ্গে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তারা সবাই বাসায় আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের শারীরিক অবস্থাও ভালো। সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ম্যাডামসহ ৪ জন এখনো করোনা পজিটিভ।’

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এর ১৬ দিন পর বিএনপি চেয়ারপারসনের করোনার দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ আসে। গত শনিবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে গণমাধ্যমকে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। ফুসফুসে কোনো জটিলতা নেই।

আগামী ৫-৬ দিন পর খালেদা জিয়ার তৃতীয় দফায় কোভিড টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ আসবে এবং তিনি করোনামুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন ডা. এফ এম সিদ্দিকী।

তার চিকিৎসায় গঠিত এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার ডায়াবেটিকসহ অন্যান্য রোগও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তার চিকিৎসকেরা। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী