ধারণার আগেই ইউরোপে ওমিক্রনের সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ধারণার আগে থেকেই ইউরোপে ছিল বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ নেদারল্যান্ডসে ১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নেওয়া দুটি নমুনা পরীক্ষা করে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সেই হিসেবে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার আগেই ওমিক্রন নেদারল্যান্ডসে ছিল। তবে এটা স্পষ্ট না যে ওই দুই ব্যক্তি আফ্রিকার দক্ষিণাঞ্চলে ভ্রমণ করেছিলেন কি না।

এতদিন মনে করা হয়েছিল রোববারে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে প্রথম ওমিক্রন ধরনটি নেদারল্যান্ডসে আসে। দেশটির রাজধানী আমস্টারডামে অবতরণ করা ওই দুই ফ্লাইটের যাত্রীদের মধ্যে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছিল।

যদিও ওই দুই নমুনায় ওমিক্রন শনাক্তে এটা মনে হচ্ছে যে ওমিক্রন আগেই নেদারল্যান্ডসে ছিল। তবে সেটা অবশ্য আফ্রিকার দক্ষিণাঞ্চলের আগে নয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও) বলেছে, দক্ষিণ আফ্রিকায় গত ৯ ডিসেম্বর নেওয়া নমুনা থেকে প্রথমবার ওমিক্রন শনাক্ত হয়।

প্রাথমিক পাওয়া তথ্য-প্রমাণ দেখে ডব্লিউেএইচও মনে করছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আর বিজ্ঞানীরা বলেছেন, করোনার বিদ্যমান টিকায় বার বার রূপ বদল করা এই ধরনটি কেমন প্রভাব ফেলবে তা জানার জন্য তিন সপ্তাহ সময় লাগবে।

ধারণার আগেই ওমিক্রন দেশে ছিল ঘোষণা দিয়ে মঙ্গলবার নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেল্থ (আরআইভিম) বলেছে, বিশেষ পিসিআর পরীক্ষায় ওই নমুনাগুলোর স্পাইক প্রোটনে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। এটা দেখেই সন্দেহ হচ্ছিল যে ওমিক্রন ধরন… সম্ভবত আছে। যাদের নমুনা নেওয়া হয়েছিল বিষয়টি তাদের জানানো হয়েছে এবং এর উৎস ও যাদের সঙ্গে তারা মিশেছিল তাদের শনাক্তের কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার