ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের ৪০০ বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা শুক্রবার থেকে (১ জুলাই) থেকে শুরু হয়েছে।

উল্টাে রথযাত্রা শুরু হবে ৯ জুলাই (শনিবার)। রথযাত্রা ও মেলা উপলক্ষে ধামরাইয়ের হিন্দু সমপ্রদায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গল প্রদীপ ও পায়রা উড়িয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে বর্ণাঢ্য আয়ােজন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে মেজর জেনারেল জীবন কানাই দাসের (অবঃ) সভাপতিত্বে রথযাত্রার উদ্বােধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজীব প্রসাদ সাহার স্বাগত বক্তব্যে মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সকল ধর্মের জন্য নিরাপদ একটি রাষ্ট্র। আমাদের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি। এমনকি ভারতেরও মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। আমরা সবাই মিলে মানবিক রাষ্ট্র গড়ে তুলি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা আলহাজ বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আরমা দত্ত।

এছাড়াও সম্মানীত অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ভাষ্কর দেবনাথ বাপ্পি, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মােহাদ্দেছ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মােহাম্মদ হাই জকী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ।

 

রথের উদ্বােধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথির আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীকী রশি টানের মাধ্যমে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উদ্বােধন করা হয়। এরপর আগত লাখাে ভক্ত নরনারী রশি টানের মধ্যদিয়ে বাবার বাড়ি থেকে যশোমাধবকে নিয়ে যায় এলাকার গােপনগরের শ্বশুরালয়ে। সেখানে ৯ দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়িতে আনা হবে উল্টো রথযাত্রার মাধ্যমে।

এদিকে মাসব্যাপী রথ মেলাকে সফল করার লক্ষে ধামরাই থানার ওসি মােহাম্মদ আতিকুর রহমান বলেন, রথযাত্রার দিন প্রতিটি প্রবেশদ্বারে থাকবে চেকিং নিরাপত্তা গেইট। সাদা পােষাকে পুলিশের পাশাপাশি অরিতিক্ত র‍্যাব, আনসার ও প্রতিটি গোয়েন্দা সংস্থার সদস্যরা পর্যবেক্ষণে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার