ধামরাইয়ের সাবেক মেয়র নাজিম উদ্দিনের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড ছাড়াও ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত ।

২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর তিনি বিবরণী দাখিল করেন। বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩শ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান