ধামরাইয়ের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আজ শনিবার ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম (৩৫), মোছা. জোসনা বেগম (২৫), মোছা. সাদিয়া আক্তার (১৯), মোছা. হোসনে আরা হোসনা (২০) ও মরিয়ম (০২)।

দগ্ধদের নিয়ে আসা মো. সুফিয়ান জানান, মঞ্জুরুল একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত। সকালে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গিয়ে চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরানো মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে পাঁচজন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়। তিনি জানান, মনজুরুলের শালি ও ভাতিজি ও দুই বছরের শিশু এই ঘটনায় দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সকালের দিকে ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছে। এদের মধ্যে স্বামী ৩৩% দগ্ধ হয়েছে ও স্ত্রী ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বাকি সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার