‘ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জনগণ’

news-image

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার জনগণ ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কারও মনে কোনো সন্দেহ নেই।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা : গণতন্ত্র হত্যা দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদেরকে বুক বেঁধে নামতে হবে, সাহস নিয়ে নামতে হবে। আমরা যদি নামি এরা পরাজিত হবে। সরকারকে বিদায় করতে হলে সকলকে জেগে উঠতে হবে।

তিনি বলেন, সবাই বলেছেন, ন্যাড়া বেলতলায় কবার যায়? বিএনপি কেন নির্বাচনে যায়? যেখানে রাষ্ট্রের সমস্ত যন্ত্র, রাষ্ট্রের সমস্ত কর্মকর্তাকে বাধ্য করা হচ্ছে তাদের দলের পক্ষে কাজ করার জন্য, তাদেরকে নির্বাচনে জয়ী করার জন্য, এই প্রেক্ষাপটে বিএনপি আরেকটা নির্বাচনে যাচ্ছে, আবার বেলতলায় যাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মনিরুজ্জামান মুনির।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার