ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়ে ক্ষতিপূরণ দাবি রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : আলোচিত ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়ে এবার ক্ষতিপূরণ দাবি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মামলার বাদী ক্যাথরিন মায়োরগার আইনজীবীর বিরুদ্ধে ৬ লাখ ২৬ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন। সিআর সেভেনের পক্ষে তার আইনজীবী যুক্তরাষ্ট্রের আদালতে আর্জি জানিয়েছেন।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন যুক্তরাষ্ট্রের জেলা জজ জেনিফার ডোরসের কাছে এই আর্জিটি জানান। যেখানে মায়োরগার আইনজীবী মার্ক স্টোভালকে এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়।

তবে বুধবার স্টোভালকে ফোনে বা মেইলে যোগাযোগ করে পাওয়া যায়নি বলে জানায় ইসপিএন। এমনকি তার সহকারী লারিসা দ্রোহবাইকজেরের সঙ্গে খুদে বার্তায় যোগাযোগ করেও সাড়া মেলেনি। আগামী ৮ জুলাইয়ের মধ্যে আদালতে এর উত্তর দিতে হবে মায়োরগার আইনজীবীকে।

এর আগে গত ১০ জুন রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা ধর্ষণ মামলার অবশেষে নিষ্পত্তি হয়। মামলাটি থেকে পুরোপুরি মুক্তি পান পর্তুগিজ তারকা। বিবিসির সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচারক রোনালদোর প্রতিপক্ষের আইনজীবীর আনা তথ্যে ভুয়া ও সাজানো পেয়েছেন।

ঘটনাটি মূলত ২০০৯ সালের, বাদী ক্যাথরিন মায়োরগা অভিযোগ করেন সেবার লাস ভেগাসে এক হোটেলে রোনালদো তাকে ধর্ষণ করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড জানান, দুজনের সম্মতিতেই তারা শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু এই ঘটনার পর ক্যাথরিন মামলার হুমকি দিলে মীমাংসা জন্য রোনালদো তাকে ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দেন।

২০১৮ সালে আবারও অভিযোগ তোলেন ক্যাথরিন। সে বছর আগস্টে এ বিষয়ে আইনী তদন্ত শুরু হয়। তবে রোনালদোর আইনজীবীরা জানান, মামলার কোনো ভিত্তি নেই এবং রোনালদোকে কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত এটিই সত্য প্রমাণিত হলো।

চাইলেও পুনরায় মামলা করতে পারবেন না ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী। পাশাপাশি রোনালদোর সঙ্গে করা খারাপ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে। এবার তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান