ধর্ম শিক্ষা বাদ দেয়ার তথ্য সঠিক নয়: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে ওরিয়ন ট্রেক উইথ নিশাত বিষয়ক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে। যেখানে বলা হচ্ছে ধর্ম শিক্ষা বাদ দেয়ার কথা। এটি একেবারেই সত্য নয়। আমরা ইতোমধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল তা জনগণের সামনে তুলে ধরেছি।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মুল্যবোধ এগুলো একেবারেই অবিচ্ছেদ অংশ। এগুলো থাকছে। ধর্ম শিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না। দক্ষতা, জ্ঞানকে যেভাবে প্রসারিত করা হচ্ছে সেখানে কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করার তথ্য একেবারেই সঠিক নয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান