ধর্মঘটে অচল বরিশাল নদীবন্দর

news-image

বরিশাল প্রতিনিধি : নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে বরিশাল নদীবন্দর। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা।

শনিবার মধ্যরাতে ধর্মঘট শুরু হওয়ার পর পরই পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

রোববার সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আসা লোকজন গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পণ্য পরিবহণও বন্ধ রয়েছে।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার