দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বেশ কয়েকজন সন্ত্রাসীরা তাকে তিনটি গুলি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। দেশে আসার পর গত ১ মাস আগে তিনি দক্ষিণ আফ্রিকায় যান। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সঙ্গে মোবাইলে কথাও হয়। সংসার জীবনে তার একটি ১৮ মাস বয়সী মেয়ে সন্তান রয়েছে।

স্ত্রী তানজিনা বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু নেই। তিনি পার্টনারে ওই দেশে ব্যবসা করেন। সন্ত্রাসীরা কোনো কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করেন। আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি ও আমার কন্যা তার মুখখানা শেষবারের মতো দেখতে চাই।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার