‘দ্য স্কুল অব রক’ কনসার্টে জেমস

news-image

বিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দেশের মঞ্চে পা রাখতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে। এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটির [আইসিসিবি] ৪ নম্বর হলে। এ আয়োজন করছে ইটিসি ইভেন্টস।

আয়োজকদের কথায়, জেমস সব সময়ই রকপ্রেমীদের পছন্দের শীর্ষে। তাই রক ঘরানার যে কোনো আয়োজনে এই রকস্টারের কথাই ভাবা হয়। দেশের বাইরে একের পর এক শো করার কারণে অনেক দিন দেশের মঞ্চে জেমসের দেখা মেলেনি, যে কারণে সংগীতপ্রেমীদের তৃষ্ণাও বেড়ে গেছে। তাদের সেই সংগীত তৃষ্ণা মেটাতেই এ কনসার্টের পরিকল্পনা। আয়োজকরা আরও জানান, জেমস ও নগর বাউল ব্যান্ডের পাশাপাশি ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের ভলিউম-১ পর্বে আরও অংশ নিচ্ছে ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক এ কে রাহুলসহ আরও কয়েকটি নতুন ব্যান্ড।

১৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কনসার্ট শুরু হবে; চলবে রাত পর্যন্ত। জেমসের কথায়, ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয়। সময় সময় চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের। ‘দ্য স্কুল অব রক’ কনসার্টেও সেই চেষ্টাই থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছি। এদিকে কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজন নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান