দ্বিতীয় স্ত্রীকে হ’ত্যা : লুঙ্গি-গামছা পরে শ্রমিক সেজে আ’সামি ধরল পুলিশ

news-image

ময়মনসিংহ সদর উপজেলার বোররচরে দ্বিতীয় স্ত্রী কল্পনা আক্তারকে ছু’রিকা”ঘাতে হ’ত্যা পর পালিয়ে থাকা স্বামী আলমগীরকে শ্রমিক সেজে কৌশলে ঢাকা থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই নিরুপম নাগ ও মিনহাজ উদ্দিন ছদ্মবেশে কৌশলে তাকে গ্রেফতার করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সদর উপজেলার বোররচর এলাকার কল্পনা আক্তারের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কল্পনা জানতে পারেন তার স্বামী আলমগীর আগে আরেকটি বিয়ে করেছেন। পরে এ নিয়ে স্ত্রী কল্পনার সঙ্গে স্বামী আলমগীরের কলহ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে স্বামী আলমগীর ক্ষিপ্ত হয়ে গত ১৫ আগস্ট রাতে দ্বিতীয় স্ত্রীকে ছু’রিকা’ঘাতে হ’ত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

জানা যায়, পলাতক স্বামী আলমগীরকে গ্রেফতার করতে পুলিশ সোমবার (৯ সেপ্টেম্বর) অভিযান শুরু করে। পরে সারাদিন অভিযান শেষে ঢাকার মুগদা থেকে আলমগীরের ভাইকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে ভিত্তিতে সোমবার রাতেই সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলমগীর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সকালে পুলিশ ছদ্মবেশ ধারণ করে গামছা ও লুঙ্গি পড়ে শ্রমিক সেজে কৌশলে আলমগীরকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার