দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও রংপুরে ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পরেও ৩ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ হয়েছে। ওই স্বাস্থ্যকর্মীদের একজন টিকা দেয়ার আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সিভিল সার্জন বলেছেন এমনটা হতেই পারে। এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে এনিয়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার ও রমেক হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি মোঃ ফোরকান আলী প্রথম ডোজের টিকা দেন গত ৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ডোজের টিকা দেন ৮ এপ্রিল। তিনি প্রথম করোনা আক্রান্ত হন ২৯ এপ্রিল এবং দ্বিতীয় দফায় তার করোনা পজেটিভ হয় ২১ মে।

ওই হাসপাতালের নার্সিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম শামীম ২য় বার টিকা নেয়ার পরে গত ১৯ মে করোনা আক্রান্ত হন। করোনা আইসোলেশন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নার্গিস বেগম ২য় দফায় করোনার টিকার দেয়ার পরে তার করোনা পজেটিভ হয়েছে ৬ মে। দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর স্বাস্থ্যকর্মীদের করোনা পজেটিভ হওয়ায় অনেকের মাঝে হতাশা বিরাজ করতে দেখা গেছে।স্বাস্থ্যকর্মীদের নেতা ফোরকান আলী বলেন, আমি সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলতাম। কিন্তু টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হব এটা কখনোই ভাবিনি। তিনি আরো বলেন, দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পরেও আরো কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এখন তাদের মাঝে অনেকটা হতাশা ভর করেছে।

এদিকে রংপুরের সিভিল সার্জন দাবি করেছেন, রংপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট ৩৯ হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত ৪ হাজার ৮৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৮ জনে দাঁড়াল।

দ্বিতীয় ডোজ নেয়ার পরে ৩ স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত প্রসঙ্গে রংপুরের সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, এমনটা হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, রংপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা সংক্রমণের হার আরো কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার