দ্বিতীয় টেস্টে শরীফুলকে ছাড়াই দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে মাত্র একটি পরিবর্তনই এসেছে। শুধুমাত্র ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার শরীফুল ইসলামই মিরপুর টেস্টে নেই।

দক্ষিণ আফ্রিকা সফরে শরীফুল ইসলামের দুটি টেস্ট খেলা হয়নি শারীরিক সমস্যার ও চোটের কারণে।শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে এই সংস্করণের দলে ফিরলেও এক ইনিংসের ব্যাটিং-বোলিংয়ের পর আবার ছিটকে পড়লেন এই বাঁহাতি পেসার।

আগামী ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার