দ্বিতীয় দফায় গড়াতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে গতকাল রোববার। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় নেতা কেমাল কিলিচদারুগলুর মধ্যে দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা শেষে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রধান নির্বাচন কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত প্রায় সব ভোটই গণনা করা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৪৯ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলু পেয়েছেন ৪৪ দশমিক ৭৯ শতাংশ ভোট।

তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাওয়ায় দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৮ মে।

আঙ্কারায় নিজের সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেছেন, প্রয়োজন হলে তিনি দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, ‘জনগণের ইচ্ছায় আমি দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত রয়েছি। এই নির্বাচন ও আগামী নির্বাচনেও আমরা জাতীয় ইচ্ছাকেই সম্মান জানাব।’

এদিকে দ্বিতীয় দফার নির্বাচনে জয়ী হওয়ার শপথ নিয়েছেন কেমাল কিলিচদারুগলু। তিনি বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী মানুষের আস্থা ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন।

তুরস্কের কিছু দিন আগে ঘটে যাওয়া ধ্বংসাত্মক ভূমিকম্প এবং বাড়তি মুদ্রাস্ফীতির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

তুরস্কে ছয় কোটি ৪০ লাখ ভোটার নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে ৫০ লাখ হচ্ছেন নতুন ভোটার, যাদের বয়স ১৮-২২ বছরের মধ্যে, যারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

আরও পড়ুন: ‘এরদোয়ান এগিয়ে নেই, ভুয়া তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি’

উল্লেখ্য, গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। তবে দেশটিতে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনেই এবার এরদোয়ানের ভাগ্য নির্ধারণ করে দেবে। কেননা এবারের নির্বাচনে বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন এরদোয়ান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান