দোষীর গ্রেপ্তার ও শাস্তি চাইলেন বাচ্চু, এক হলেন তারকারাও

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির বিরুদ্ধে ইভটিজিং ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় গতকাল শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে শিক্ষিকা জানান, সেজান পয়েন্টের সামনে এক পুলিশ সদস্য স্টার্ট বন্ধ করে রাখা মোটরসাইকেলের ওপর বসে ছিলেন। কপালে টিপ পরায় ওই পুলিশ সদস্য তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লতা সমাদ্দারের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন। তিনি সরে গিয়ে প্রাণ বাঁচাতে পারলেও বাইকের নিচে পড়ে আঘাত পান।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আর তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একমত শোবিজ অঙ্গনের অনেকেই।

কিংবদন্তি এই নাট্যজন তার ফেসবুকে দোষীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে লিখেছেন, ‘কলেজ শিক্ষক লতা সমাদ্দারকে কপালে টিপ পড়ার জন্য ঢাকার রাস্তায় একজন পুলিশ শারীরিকভাবে হেনস্থা করে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। আমরা কি ধ্বংসের প্রান্তসীমায় এসে দাড়িয়েছি! দোষীকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর এমন পোস্টের নিচে মন্তব্য করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, নুনা আফরোজ, তারিন জাহান, কামাল বায়েজিদ, কাওসার চৌধুরীসহ অনেকে। সবাই এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীর শাস্তি চেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার