দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি প্রশিক্ষণ এলাকায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। হামলায় বহু রুশ সৈন্য আহত হয়েছেন। বুধবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। ইউক্রেনের নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। খবর বিবিসি ও আলজাজিরার।

হামলার বিষয়ে অবগত একাধিক সূত্র বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কমান্ডার দোনেৎস্ক অঞ্চলে পৌঁছানোর কথা ছিল। তার আগে সেখানকার একটি প্রশিক্ষণ শিবিরে রুশ সৈন্যরা জড়ো হয়েছিলেন। প্রশিক্ষণ শিবিরের ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটেছে।

পরে পুতিনের সঙ্গে বৈঠকে দোনেৎস্কের ওই অঞ্চলসহ কয়েকটি এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর সফলতা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে রুশ সৈন্যদের আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা। তবে দোনেৎস্কের ট্রুডোভস্কি গ্রামের কাছের এই হামলার বিষয়ে রাশিয়া অথবা ইউক্রেন কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে আভদিভকা থেকে অন্তত ১ হাজার ইউক্রেনীয় সেনাকে বন্দি করেছে রুশ বাহিনী। মঙ্গলবার এক রিপোর্টে এ তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে পশ্চিমা বিশ্ব। মূলত আগামী শনিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দুই বছর পূর্ণ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান