দেশ রূপান্তরের বিরুদ্ধে ছাত্রলীগের মানহানির মামলা

news-image

আদালত প্রতিবেদক : ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খাঁন রাতুল ও জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে বাদী হয়ে দণ্ডবিধির ৫০০/ ৫০১/ ৫০২ ও ৩৪ ধারায় অভিযোগ এনে এ মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা।

প্রাথমিক শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম দেশ রূপান্তরের প্রকাশক ও প্রতিবেদককে ২০ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলায় প্রথম সাক্ষী হয়েছেন বাদী নিজে।

এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে দ্বিতীয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে তৃতীয়, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে চতুর্থ সাক্ষী করাসহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরো দুই নেতাকে সাক্ষী করা হয়েছে।

গত ৬ জুলাই দেশ রূপান্তর পত্রিকায় ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ৭ জুলাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়।

এতে প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট দাবি করে ভুল স্বীকার করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়।

এর ধারাবাহিকতায় প্রতিবেদন প্রকাশের আড়াই মাস পর মানহানির এ মামলা করল ছাত্রলীগ।

আরজিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন। জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন। সোনার বাংলা বিনির্মাণে কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশ প্রেম এবং মানবিক গুণাবলির সংমিশ্রণ ঘটানো বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম কাজ।

দেশ রূপান্তরে ওই প্রতিবেদন প্রকাশের তারিখ ও শিরোনাম উল্লেখ করে এতে বলা হয়, অনলাইন ও মুদ্রিত মাধ্যমে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট মুদ্রণ লিখন, প্রচার ও প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম এ ছাত্র সংগঠনের সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে দ্বিতীয় ও তৃতীয় সাক্ষীর মানহানি করেন। এরূপ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য লিখন, মুদ্রণ, প্রচার ও প্রকাশ করে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্যের সুনাম ও সুখ্যাতিতে আঘাত করে মানহানি করেছেন। আরজিতে বলা হয়, আসামিরা ইচ্ছাকৃতভাবে ও জ্ঞাতসারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সব নেতাকর্মীকে অপমান ও অপদস্থ এবং হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এরূপ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার