দেশ ও জাতির কল্যাণ ও বিশ্বে মর্যাদা বৃদ্ধির জন্য স্কাউটিং আন্দোলন জোরদার করতে হবে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকদের দায়িত্ব ও সচেতনতা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধির যে স্বপ্ন তা পূরণের জন্য স্কাউটিং আন্দোলনের গুরুত্ব অপরিসীম। আজকের শিশু কিশোরদের সাধারণ শিক্ষার পাশাপাশি সহপাঠ হিসেবে স্কাউটিং এর শিক্ষা ও দীক্ষা দেয়ার আহাবান জানিয়ে তিনি বলেন ,যারা স্কাউটিং করবে তারা সমাজ বিরোধী কাজ করবে না। স্কাউটিং এর শিক্ষা দায়িত্ব সম্পন্ন হওয়ার, আত্ম মর্যাদাশীল ও  দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার শিক্ষা দেয়। দেশ ও জাতির কল্যাণের জন্য স্কাউটিং আন্দোলন জোরদার করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ স্কাউটস বিভিন্ন কল্যাণ ও বাস্তবমূখীমূখী কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রতিটি স্কুল কিন্ডার গার্টেন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ আন্দোলন গতিশীল করতে তৃণমূল পর্যন্ত ব্যাপক কর্মসূচী চলছে। এ কর্মসূচী সফলের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
গতকাল শনিবার বাংলাদেশ স্কাউটস (এক্সটেনশন ) স্কাউটিং বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভার উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ স্কাউটসএর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজু। বক্তব্য রাখেন জাতীয় উপকমিশনার (স্পেশাল ইভেন্ট) মোঃ মনিরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক নিয়াজ মোঃ কাজল। সঞ্চালনায় ছিলেন স্কাউটার আল আমীন শাহীন। দিনব্যাপী এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন ও কর্মসূচী পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের জাতীয় উপ কমিশনার এক্সটেনশন ও স্কাউটিং আই কে সেলিম উল্লাহ খোন্দকার, আঞ্চলিক উপ কমিশনার (কাব) এবিএম আবুল হাশেম, কুমিল্লা অঞ্চলের সম্পাদক মোঃ আবদুল আউয়াল, জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ সাইফুল ইসলাম,এক্সটেনশন স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সদস্য শারমিন নাসিমা বানু,বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আবুল খায়ের,কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ,উপ পরিচালক এক্সটেনশন স্কাউটিং মোসাঃ মাহফুজা পারভীন সহ জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার