দেশে ফিরে সাফজয়ীদের পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কার্যালয় সূত্র জানায়, যেসব খেলোয়াড়ের ঘরের প্রয়োজন, তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অন্যান্য খেলোয়াড়দের অবস্থা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান