দেশে ফিরল চ্যাম্পিয়ন নারী দল

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরেছে। আজ মঙ্গেলবার সকাল ৯টার দিকে ট্রফি হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নিগার সুলতানারা।

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠেই মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় টাইগ্রেসরা।

দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই জ্যোতি-রোমানাদের। ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। আগামী ১ অক্টোবর থেকে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সবশেষ ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। আগামী শনিবার সিলেটে শুরু হবে মেয়েদের এশিয়া কাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাউন্ড রবিন পদ্ধতিতে ৭ দলের টুর্নামেন্টে প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলবে একবার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান