দেশে প্রথম স্যামসাংয়ের ইউনিবডি মেটাল ফ্রেমের হ্যান্ডসেট আসছে

4-color-A-seriesডেস্ক রির্পোট : বাংলাদেশের বাজারে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে আসছে তাদের সবচেয়ে নতুন এবং স্টাইলিশ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এ। আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ অসাধারন দুটি হ্যান্ডসেট গ্যালাক্সি এ৩ এবং গ্যালাক্সি এ৫ এর সম্পূর্ণ মেটাল বডি ট্রেন্ড সচেতন তারুণ্যকে দারুণভাবে আকর্ষণ করবে।

স্যামসাং এর সবচেয়ে স্লিম স্মার্টফোন এ সিরিজ ব্যবহারে গ্রাহকরা পাবে সাবলিলতা ও স্বাচ্ছন্দ্য। গ্যালাক্সি এ৫ প্রস্থে মাত্র ৬.৭ মিলিমিটার এবং গ্যালাক্সি এ৩ প্রস্থে মাত্র ৬.৯ মিলিমিটার। সম্পূর্ণ মেটাল ইউনিবডি ডিজাইনের এর ফোনগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দের কথা চিন্তা করে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব রঙে। গ্যালাক্সি এ৩ এবং গ্যালাক্সি এ৫ বাজারে পাওয়া যাচ্ছে ব্ল্যাক, হোয়াইট, গোল্ড ও সিলভার রঙে।

গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলোর অ্যামোলেড ডিসপ্লের কারণে যেকোন অবস্থাতেই, এমনকি সূর্যের তীব্র আলোতেও গ্রাহকরা পরিস্কার দেখতে পারবেন। একসাথে একাধিক কাজ দ্রুত সম্পাদনের জন্য উভয় ফোনের রয়েছে শক্তিশালী ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। গ্যালাক্সি এ৫ এর র‌্যাম ২ গিগাবাইট এবং গ্যালাক্সি এ৩ এর র‌্যাম ১ গিগাবাইট।

যেসব স্মার্টফোন ব্যবহারকারীরা সেলফি তুলতে খব পছন্দ করেন তারা গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো ব্যবহার করে স্বাচ্ছ¦ন্দ্য বোধ করবেন। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার ফোনগুলোতে থাকছে ওয়াইড সেলফি, ভয়েস ও পাম জেসচার অ্যাক্টিভেশন, অ্যানিমেটেড জিআইএফ ও “বিউটি ফেস” এর মতো মজাদার ও সহজে ব্যবহারযোগ্য ফিচার। ছবি তোলার সময় নিজ থেকে মানুষদের চেহারার উপর ফোকাস করে উপহার দেয় দূর্দান্ত সব ছবি। আর মজাদার এই সব ছবি সংরক্ষণের জন্য দুটি ফোনেই থাকছে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

গ্যালাক্সি সিরিজের অন্যান্য জনপ্রিয় ফোনগুলোর মতো গ্যালাক্সি এ সিরিজে রয়েছে আল্ট্রা পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড এবং মাল্ট্রি স্ক্রিন এর মতো কার্যকারি সুবিধা। সাথে আরো থাকছে মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/এজ, টুজি/থ্রিজি এবং এলটিই সুবিধা।

এ সিরিজের ফোনগুলো উদ্বোধন করা হবে জানুয়ারি ৩০, ২০১৫ তারিখে অনুষ্ঠীতব্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর ৩০ বছর পূর্তি উদযাপন কনসার্টে। এই উদযাপনের উদ্দেশ্যে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে একটি বিশেষ প্রতিযোগিতা “অ্যামেজিং কনসার্ট কনটেস্ট” যার মাধ্যমে ২৫ জন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবেন ওয়ারফেজের কনসার্টের ফ্রি টিকেট। স্যামসাং বাংলাদেশ এর ফেসবুক পেজে এই প্রতিযোগিতাটি চলবে জানুয়ারি ২৯, ২০১৫ পর্যন্ত। আর কনসার্ট চলাকালীন সময়ে স্যামসাং নিয়ে আসছে একটি অভিনব ডিজিটাল মিডিয়া কার্যক্রম- “অ্যামেজিং উইশ”।

গ্যালাক্সি এ৫ এর মূল্য ৩০,৯০০ টাকা এবং এ৩ এর মূল্য ২৫,৯০০ টাকা ধার্য করা হয়েছে। জানুয়ারি মাসের শেষে এই আকর্ষণীয় ফোনগুলো হাতের নাগালে পাবেন গ্রাহকরা। গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে অথবা ঘুরে আসুন নিকটস্থ যে কোন স্যামসাং স্টোর। আর প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে স্যামসাং মোবাইল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এর 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার