দেশে পাঁচ ক্যামেরার ফোন আনছে হুয়াওয়ে

news-image

নোভা সিরিজের নতুন চমক নিয়ে আসছে হুয়াওয়ে। নোভা ৫ টি নামের পাঁচ ক্যামেরার একটি স্মার্টফোন আনছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এতে থাকছে দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধার পাশাপাশি শক্তিশালী প্রসেসর, ইএমইউআইহ ৯.১ ও ৮ জিবি র‍্যাম।

সম্প্রতি বিশ্ববাজারে আসা ফোনটির ক্যামেরা প্রযুক্তি জগতে সাড়া ফেলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ ফোনটির পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। পেছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এইচডি, ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো ও বোকেহ লেন্স। ভালো অ্যাপারচার ব্যবহার করায় অল্প আলোতেও পাওয়া যাবে স্পষ্ট ছবি।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কালো, নীল ও বেগুনি রঙে বাজারে পাওয়া যাবে নোভা ৫ টি। ৬.২৬ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লের ফোনটির ওজন হবে ১৭৪ গ্রাম। ফোনটির ৭.৮৭ মিলিমিটার পুরু। এতে ব্যবহার করা হয়েছে কিরিন অক্টাকোরের ৯৮০ এআই প্রসেসর। অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকছে ১২৮ জিবি রম সুবিধা।

২২.৫ ওয়াট হুয়াওয়ে সুপার চার্জিং সুবিধা থাকায় ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ দেওয়া যাবে এতে। ফোনটির দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি হুয়াওয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার