দেশে নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন প্রতিবেদক : দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত আট জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে পাঁচ জন।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর কোনো প্রতিষেধক নেই।

এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রী কাঁচা খেজুরের রস এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এ লক্ষ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে এটি কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান