দেশে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ কোটি ছাড়ালো

news-image

বিশেষ সংবাদদাতা : ওমিক্রনসহ করোনাভাইরাসের নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাড়ে ১৩ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৭ হাজার ৩৫১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

টিকা পেতে দেশে এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৭৩ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ২৩৫ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৩৯ হাজার ৯৬৭ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করেন ৪ লাখ ৪০ হাজার ৩৭১ জন।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ লাখ ২৯ হাজার ৯৪ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ১০৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৪ হাজার ৮৪৪ জন ও নারী ৭ লাখ ২৬৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮০১ জন ও নারী ১ লাখ ৫৬ হাজার ১৮৫ জন।

গত বছর ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার