দেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।

তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।

সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুর রাজ্জাক বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা হয় কখনো হয় না। বিএনপি রেললাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, আমার ঘরে আগুন দেবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিলো, আগামীদিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান