‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, কোনো দিন হবেও না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই, কোনো দিন হবেও না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণ সভার আয়োজন করে।

নাসিম বলেন, ‘অনেকে বলছেন দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই, আর কোনো দিন রাজনৈতিক সংকট সৃষ্টিও হবে না।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার