‘দেশে অসংখ্য মুরাদ আছে, সরকার পরিবর্তন হলেই পাওয়া যাবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পরিবর্তন হলে আরও অনেক মুরাদ হাসান পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন ডা. মুরাদ হাসান।

সভায় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের চেহারা কেমন, তা এক মুরাদ হাসানের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। দেশে অসংখ্য মুরাদ হাসান আছে। তবে অধিকাংশই এখনো পানির নিচে। সরকার পরিবর্তন হলেই আরও অনেক মুরাদ হাসান পাওয়া যাবে।’

সরকারের আয়ু ‘বেশি দিন নেই’ দাবি করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সারাদেশের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মানুষের ঘৃণার কারণে তারা ভোট কারচুপি করেও জিততে পারছে না। অনেক মানুষ এখন রাজপথে নামছে। এসবের মধ্য দিয়ে টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছেন।

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মেজর হাফিজ বলেন, ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা বাংলাদেশকে ভয় দেখিয়ে জানান দেওয়া, দেখো, আমরা কত শক্তিশালী। আমাদের সঙ্গে একটু ভুলত্রুটি করলেই বিনিময়ে গুলি চলবে।

ভারতের দালালে দেশ ভরে গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘ভারতে যান, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো দালাল পাবেন না। পাকিস্তানেও কোনো ভারতীয় দালাল নেই। আর এ এক বাংলাদেশ, দুর্ভাগা দেশ। এ দেশে অসংখ্য ভারতীয় দালালে ভর্তি হয়ে গেছে।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির প্রান্তিক জনশক্তিবিষয়ক সম্পাদক অর্পণা রায় দাস, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার