দেশের দ্বিতীয় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র হচ্ছে রংপুরের পীরগাছায়

news-image

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র না থাকায় কয়েক দশক থেকে মহিষের বংশ বিস্তার স্থবির হয়ে পড়েছে। এ অঞ্চল থেকে মহিষ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গবাদি পশু মহিষের কথা ভেবে এখনো অনেকে দীর্ঘশ্বাস ফেলেন। প্রতিকূল পরিবেশ, খাদ্য সংকট ও কৃত্রিম প্রজনন ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে মহিষের বংশ বিস্তার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি উঠেছিল মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে তোলার। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। মহিষের বংশ বিস্তার বাড়াতে দেশের দ্বিতীয় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলায়। এমনটাই প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই কমিটি কাজ শুরু করেছে।

এক পরিসংখ্যানে জানা গেছে, ৩০ বছর আগে উত্তরাঞ্চলে মহিষের সংখ্যা ছিল ৪০ লাখের বেশি। এখন তা কমে এসে চার লাখের নিচে দাঁড়িয়েছে। প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান মতে উত্তরের ১৬ জেলার মধ্যে সর্বনিম্ন স্থানটি দখল করে রেখেছে কুড়িগ্রাম। এ জেলায় হাতে গোনা কয়েকটি মহিষ রয়েছে। দেশের একমাত্র কৃত্রিম প্রজনন কেন্দ্রটি হচ্ছে বাগেরহাট জেলায়। নানান প্রতিকূলতায় ধীরে ধীরে এই প্রাণীটি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এই প্রাণীটি রক্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে রংপুরে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের। এ লক্ষ্যে স্থান বরাদ্দসহ যাবতীয় প্রস্তুুতিও সম্পন্ন করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

এবিষযে রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, রংপুরের পীরগাছায় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালককে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী