দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব আমরা। দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্রবাহিনী কাজ করে যাবে। দেশের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনীর সব সদস্য সর্বদা প্রস্তুত রয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে মোংলা বন্দরসহ সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বন্দর জেটিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নৌবাহিনীর খুলনাঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

নৌবাহিনী প্রধান বলেন, পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বেড়েছে। এজন্যই মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর ও সংলগ্ন ইপিজেড, এলপিজি জোন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ এসব স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দায়িত্বশীল মিডিয়ার কোনো বিকল্প নেই। তাই আপনারা উন্নয়ন-অগ্রগতিসহ সার্বিকভাবে আমাদের কর্মকাণ্ডে সহায়তা করবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান