দেশবাসীর কাছে দোয়া চাইলেন আকবরের স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে আছেন গায়ক আকবর। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি। তার অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

আজ রোববার দুপুরে মুঠোফোনে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘গতকাল (শনিবার) দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা খুব একটা ভালো না। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাবার মাঝে ফিরে আসে।’

কানিজ ফাতেমা আরও বলেন, ‘ডাক্তাররা তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু আর্থিকসহ নানা কারণে যাওয়া হয়নি। গেল কয়েক মাস ধরেই হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। আমি এখন কি করব বুঝতে পারছি না।’

এই গায়কের স্ত্রী জানান, আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। চলতি বছর জানুয়ারি থেকে তিনি বিছানায়।

এর আগে, তার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ও ডান পা নষ্ট হয়ে যায়। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান