দেখা মিলবে ভিলেন মিথিলার

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’। যার ঘোষণা এসেছে গতকালই। আর সিনেমার বিষয়ে পুরো তথ্য জানা যাবে আগামীকাল বুধবার। এদিন বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে সিনেমার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।

প্রাথমিক তথ্য হিসেবে মনপুরা’খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

এরই মধ্যে প্রশ্ন উঠে, প্রধান চরিত্রে (নায়িকা) মন্দিরা চক্রবর্তী নাকি মিথিলা? বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত জানার জন্য আর একদিন অপেক্ষা করতে বলেছেন।

তবে এর আগেই সিনেমার বিষয়ে ইঙ্গিত দিলেন মিথিলা। তার ভাষ্য, ‘কাজটা করছি। তবে কাজল রেখার চরিত্রে নয়, বলা যায় ভিলেন! এমন চরিত্রে আগে কখনও কাজ করা হয়নি। সেজন্যই করা। আরও একটি বিষয়, সেলিম ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাই ভালো লাগার বিষয়টাও অন্যরকম।’

জানা গেছে, ‘কাজল রেখা’য় কঙ্কন দাসীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। চরিত্রটি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘এটা ১৬০০ খ্রিষ্টাব্দের রূপকথা। যেখানে দেখা যায়, কঙ্কন দাসী অত্যন্ত পাওয়ারফুল একটি চরিত্র। খুবই বুদ্ধিমতী কিছুটা উচ্চাকাঙ্ক্ষী। আপাতত স্ক্রিপ্ট পাঠে ডুবে আছি।’

এদিকে, মিথিলা অভিনীত ছয়টি সিনেমা দুই বাংলায় মুক্তির অপেক্ষায় আছে। যার প্রতিটিতেই প্রধান নারী চরিত্রে আছেন এই অভিনেত্রী। শুটিং চলছে হইচই’র জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’র নতুন সিজনের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার